বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ চালক

মে ২৪ ২০২৬, ১৭:৪১

বরিশালের এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৪ মে ২০২৬) সকাল সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রহমতপুর এলাকা থেকে ইটভাটার ইটবোঝাই একটি ট্রাক বরিশালের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাক কাঁঠালতলা এলাকায় পৌঁছালে দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় উভয় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দুই চালক গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত চালকদের দ্রুত উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশালে প্রেরণ করেন।

এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এক্সক্লুসিভ আরও