বরিশালে ফায়ার সার্ভিস সপ্তাহে মহড়া

মে ২০ ২০২৬, ১৫:০৪

বরিশাল  ॥  বরিশালের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে মহড়া এবং আলোচনা সভা হয়েছে। আজ সকালে বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনে জাতীয় পতাকা উত্তোলন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে উপ-পরিচালক মানিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কর্মীরা অগ্নি নির্বাপনে ও দুর্ঘটনা রোধে নানা ধরনের কসরত দেখান।

এ সময় তাদের বিভিন্ন সরঞ্জাম পরিদর্শন করে দেখেন অতিথিরা। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, আমাদের অনেক কিছু নাইকে সঙ্গী করে পথ চলতে হয়।

তারপরও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনার খবর শোনার পরেই ঘটনাস্থলে যান এবং তা রোধে চেষ্টা করেন। এতে করে তাদের জীবন পর্যন্ত বিসর্জন দিতে হয়।

এ সময় তিনি দমকল বাহিনীকে আধুনিকায়ন এবং আরো সচেষ্ট হয়ে কাজ করার আহ্বান করেন।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এক্সক্লুসিভ আরও