ববি’র বিইউ রেডিও’র নতুন এক্সিকিউটিভ কমিটি ঘোষণা

মে ২০ ২০২৬, ০০:৪৪

হৃদয় কুমার, ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় ক্যাম্পাসভিত্তিক সংগঠন “বিইউ রেডিও”-এর ২০২৫-২৬ সেশনের নতুন এক্সিকিউটিভ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ১১ ব্যাচের মোঃ নাজমুল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ১১ ব্যাচের ইয়াদুল আমিন।

নতুন কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন নুসরাত জাহান ও সম্রাট খান। এছাড়া জয়েন্ট সেক্রেটারি হিসেবে রয়েছেন মোজাম্মেল হোসেন এবং বর্ষা ইসলাম।

কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— হেড অব প্রোগ্রাম হিসেবে মোহাম্মদ মোস্তাকিম (১২ ব্যাচ), হেড অব পাবলিক রিলেশন হিসেবে মো মুশফিক রহমান (১২ ব্যাচ), অ্যাসিস্ট্যান্ট হেড অব পাবলিক রিলেশন হিসেবে মো আলিফ খান বাপ্পী (১৩ ব্যাচ), হেড অব ব্রডকাস্ট হিসেবে আসাদুজ্জামান নাদিম (১২ ব্যাচ), অ্যাসিস্ট্যান্ট হেড অব ব্রডকাস্ট হিসেবে দীপঙ্কর দেবনাথ দীপু (১২ ব্যাচ), হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে ওয়াসিম আকরাম (১১ ব্যাচ), অ্যাসিস্ট্যান্ট হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে মো মিনহাজুর রহমান শিহাব (১২ ব্যাচ), ট্রেজারার হিসেবে আফসানা (১২ ব্যাচ), অফিস সেক্রেটারি হিসেবে তাবেরা (১২ ব্যাচ), হেড অব গ্রাফিক্স হিসেবে দেবজ্যোতি সুতার (১২ ব্যাচ) এবং হেড অব ওয়েব ডেভেলপার হিসেবে মো রিয়াজুল হক সোহান (১২ ব্যাচ) দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিইউ রেডিওকে আরও গতিশীল, সৃজনশীল ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। পাশাপাশি ক্যাম্পাস সাংবাদিকতা, সৃজনশীল অনুষ্ঠান আয়োজন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এক্সক্লুসিভ আরও