উজিরপুরে দোকানে গভীর রাতে অগ্নিসংযোগ

মে ১৭ ২০২৬, ১৮:৪৬

বরিশালের উজিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা ইকবাল হাওলাদারের ব্যবসা প্রতিষ্ঠানে গভীর রাতে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দোকানটি সম্পূর্ণ পুড়ে গিয়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

রোববার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পরপরই ট্রিপল নাইন (৯৯৯)-এ ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে ভোর ৫টারও বেশি সময় নেয়। এ কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হওয়ায় পুরো দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও বিএনপি নেতা ইকবাল হাওলাদারের ছেলে রাকিব হাওলাদার অভিযোগ করে বলেন, জমিজমা-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা রাতের আঁধারে দোকানে আগুন দেয়। এ ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে আগেও মামলা রয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, “ফায়ার সার্ভিস দ্রুত এলে হয়তো দোকানটি রক্ষা করা সম্ভব হতো।” একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে এসআই সাইফুল ইসলামকে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, আইনবিষয়ক সম্পাদক মো. রিয়াজ মিয়া, ওয়ার্ড বিএনপি নেতা রাসেল হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এক্সক্লুসিভ আরও