স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে- ড. জিয়াউদ্দিন হায়দার
মে ১৬ ২০২৬, ২১:৩১
বরিশাল ॥ স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা স্বাস্থ্য ব্যবস্থায় অনেক রকমের রিফল মূলক কাজ শুরু করে দিয়েছি। সারা দেশে স্বাস্থ্য যে ব্যবস্থা রয়েছে তা নতুন করে সাজানোর উদ্দ্যোগ নিয়েছি আমরা। বিশেষ করে হাসপাতালের দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার।
শনিবার (১৬ মে ) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়াড পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। এর আগে স্বাস্থ্য সেবার হালচিত্র পরিদর্শনের অংশ হিসেবে এই হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় তিনি শিশু বিভাগের প্রতিটি ওয়ার্ড পরিদর্শন করেন তিনি।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো জানান, ৭০ টি বেডের বিপরীতে বর্তমানে রোগী থাকছে ৮৭৫ জন। যা কোনক্রমেই সহজ নয়। তারপরেও চিকিৎসক ও সেবিকেরা চিকিৎসা দিয়ে যাচ্ছেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন হামে আক্রান্ত শিশুদের জন্য যে পরিমাণে হেডবক্স প্রয়োজন তার সংকুলন থাকায় প্রাথমিকভাবে সরকারী ভাবে ২০টি হেডবক্স প্রদান করা হলেও চিকিৎসকদের চাহিদা অনুযায়ী ধীরে ধীরে আরো বাড়ানো হবে।
বরিশাল









































