বরিশাল আঞ্চলিক পর্যায়ে নতুন কড়ি স্পোটসের উদ্বোধন

মে ১৬ ২০২৬, ২১:৩০

বরিশ‍াল ‍॥  “ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা” এশ্লোগারে বরিশালে আঞ্চলিক পর্যায়ে নতুন কড়ি স্পোটসের উদ্বোধন হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করার লক্ষে দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির সূচনা করেছে সরকার।

শনিবার সকালে ১০ টায় বরিশাল কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে বরিশাল বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বরিশাল আঞ্চলিক পর্যায়ে ‘নতুন কুড়ি স্পোর্টস এর উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। এসময় বিশেষ অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ সোহরাব হোসেন, মোঃ আহসান হাবীব, জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এক্সক্লুসিভ আরও