বরিশাল চরবাড়িয়ার সেই মেম্বার রাসেলের সহযোগী অস্ত্রসহ গ্রেফতার
মে ১১ ২০২৬, ০২:২২
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের সদর উপজেলার ৩নং চরবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও সন্ত্রাসী-চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল হালদার ওরফে রাসেল মেম্বারের আস্তানায় রোববার (১০ মে) সন্ধ্যায় কাউনিয়া থানা পুলিশ অভিযান চালালে পুলিশের ধাওয়ায় কৌশলে পালিয়ে যায় সন্ত্রাসী রাসেল মেম্বার।
এসময় রাসেলের সাথে থাকা সহযোগী হৃদয় নামে এক যুবকে ১ টি দেশীয় পাইপ গান, ২ রাউন্ড কার্তুজ ও ৩ টি দেশিও অস্ত্র রামদা সহ আটক করা হয়। আটকৃত হৃদয় সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচরি গুচ্ছগ্রাম এলাকার মোঃ আবুল কালাম এর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্টোপলিটন পুলিশের কাউনিয়া থানা অফির্সার ইনর্চাজ সনজীত চন্দ্র নাথ বলেন, লামচরী গ্রামটিকে রাসেল মেম্বার নামে এক ব্যক্তি মাদক ও সন্ত্রাসীদের আস্তানা হিসেবে গড়েছেন।
শুধু তাই নয় এলাকাটিকে মাদকের স্পট হিবেসে তৈরি করেছেন। এবং অভিযুক্ত রাসেল মেম্বার এর বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলা রয়েছে একাধিক। আমারা রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ আভিযান চালিয়ে রাসেলকে গ্রেফতার করার চেষ্টা চালালে রাসেল পুলিশের ধাওয়ায় পালিয়ে যায়।
এসময় তার এক সহযোগী হৃদয় নামে যুবককে আমরা অস্ত্র ও গুলি সহ আটক করি। আটকৃত ব্যাক্তি ও ঘটনার সাথে সম্পৃক্ত একাধিক মামলার আসামী রাসেল মেম্বার ও তার সহযোগীরা পলাতক রয়েছে।
আটকৃত আসামী ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।








































