বরিশালে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত গ্রামে পল্লী ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন
মে ০৮ ২০২৬, ১৭:১২
বরিশাল ॥ বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাড়ীয়া ইউনিয়নের পতাং বাড়ইকান্দি গ্রামে একটি পল্লী ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ শুক্রবার (৮ মে) বেলা ১২টায় ওই এলাকার কৃতি সন্তান ও নব্বইয়ের গন আন্দোলনের সাবেক ছাত্রদল নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারি ইতালি শাখা বিএনপির সাবেক সভাপতি মো. খলিলুর রহমান খোকন আনুষ্ঠানিকভাবে এ ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন রিহ্যাব এর সদস্য ইঞ্জিনিয়র মহিউদ্দিন সিকদার মনজু, টুঙ্গিবাড়ীয়া ইউনিয়ন যুব দলের আহবায়ক কাজী মোকলেছুর রহমান (মঈন), ৭ং ওয়াডের সভাপতি আবু জাফর ছালে খান, বাকেরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সাধারন সম্পাদক মির্জ্জা রেজাউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্যে মো. খলিলুর রহমান খোকন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি নিজ উদ্যোগে ৫০ শতাংশ জমির উপর এই পল্লী ক্লিনিক নির্মাণ করছেন।
তিনি আরও বলেন, গ্রামের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী যাতে প্রাথমিক চিকিৎসার জন্য বরিশাল শহরে ছুটে যেতে বাধ্য না হয়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্লিনিক চালু হলে স্থানীয় মানুষ এখান থেকেই প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে প্রসূতী মা ও গর্ভবতি নারীরা সহজে এই ক্লিনিকে প্রয়োজনিয় চিকিৎসা সহায়তা গ্রহন করতে পারবেন। পাশাপাশি ফ্রি ঔষধেরও ব্যবস্থা থাকবে এখানে। স্
থানীয়রা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে একটি স্থায়ী চিকিৎসাকেন্দ্রের অভাব ছিল। পল্লী ক্লিনিকটি নির্মিত হলে টুঙ্গীবাড়ীয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ সরাসরি উপকৃত হবে বলে তারা আশা প্রকাশ করেন।








































