নবনিযুক্ত বিএমপি কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ
মে ০৮ ২০২৬, ০১:১৩
বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ আশিক সাঈদ গতকাল বৃহস্পতিবার (৭ মে) বৃহস্পতিবার বিএমপি কমিশনারের দায়িত্বভার বুঝে নেন সাবেক কমিশনার সাইফুল ইসলাম এর কাছ থেকে।
দায়িত্বভার গ্রহণ করে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশলাদি বিনিময় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এর আগে তিনি বরিশালে পৌঁছালে বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা অফিসার্স মেস প্রাঙ্গণে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় মান্যবর পুলিশ কমিশনার মহোদয় কে হাউজ গার্ড সালামি প্রদান করা হয়।









































