ভোলায় লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার

এপ্রিল ০৪ ২০২৬, ২১:৪৩

ভোলার লালমোহনের মেঘনা নদীর তীরবর্তী এলাকা থেকে একটি প্রাপ্তবয়স্ক চিত্রা হরিণ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী এলাকা থেকে হরিণটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নদীর তীরবর্তী এলাকায় উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বেড়িবাঁধের পাশে কিছুটা অসুস্থ অবস্থায় হরিণটিকে দেখতে পান স্থানীয়রা। পরে তারা লালমোহন থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে হরিণটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে হরিণেটি উদ্ধারের খবরে একনজর দেখতে স্থানীয় ভীড় করেন এলাকাবাসী। ধারণা করা হচ্ছে, হরিণটি খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়েছে।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, হরিণটি বর্তমানে সুস্থ রয়েছে এবং থানার প্রাঙ্গণে নিরাপদে রাখা হয়েছে।হরিণটিকে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করার জন্য বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এক্সক্লুসিভ আরও