বরিশালে জ্বালানি তেলের তীব্র সংকট, গভীর রাতে পাম্পে ভিড়
মার্চ ২৯ ২০২৬, ০১:৪৪
Oplus_16908288
আরিফ হোসেন ॥ জ্বালানি তেলের তীব্র সংকটের মধ্যে বরিশালের বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে চরম বিশৃঙ্খল পরিস্থিতি। তেল পাওয়ার আশায় পাম্পে অনেকেই মোটরসাইকেল নিয়ে করছে ভীড়। দাড়াচ্ছে র্দীঘ লাইনের পিছনে লাইনে, তৈরি হয়েছে নজিরবিহীন ভিড় ও দুর্ভোগ।
সরেজমিনে দেখা যায়, শনিবার (২৮ মার্চ) বরিশাল নগরীর নতুন বাজার সংলগ্ন মের্সাস ইসরাইল তালুকদার পেট্রোল পাম্পে গভীর রাতে হঠাৎ মোটরসাইকেল চালকদের ভীড়। যা ছবিতে দেখানো হলো।
তবে গভীর রাতে কেন শত শত মানুষ তেলের অপেক্ষায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। কেউ পুরো বাইক নিয়ে, আবার কেউ গাড়ীর ট্যাংকির মুখ খুলে হাতে নিয়ে লাইনে দাড়িয়ে তেল সংগ্রহ করতে দাড়িয়ে রয়েছেন।
স্থানীয়রা জানান, প্রতিদিন সীমিত পরিমাণ তেল সরবরাহ হওয়ায় সবাই তেল পাচ্ছেন না। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরে যাচ্ছেন। এ অবস্থায় কেউ কেউ নিয়ম ভেঙে আগে তেল নেওয়ার চেষ্টা করছেন, যার ফলে মাঝেমধ্যে উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হচ্ছে।
একাধিক ভুক্তভোগী মোটরসাইকেল চালকরা বলেন, রাত ১০ টা থেকে প্রায় ৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে ২ শ’ টাকা তেল নিলাম।
তিনি আরো বলেন দিন যত যাচ্ছে পেট্টোল পাম্পে তেল নিতে ততই পরিস্থিতি আরও জটিল হচ্ছে।
এদিকে, ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করলেও অতিরিক্ত ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।
ফিলিং স্টেশনে প্রতিদিন পেট্রোল, অকটেন ও ডিজেলের সম্মিলিত চাহিদার অর্ধেক তেলও পাচ্ছে না তারা এমনই অভিযোগ তাদের।
কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। ফলে অনেক পাম্পই বন্ধ করে রেখেছেন মালিকরা।
জ্বালানি সংকট দ্রুত সমাধান না হলে জনভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সচেতন মহলের।








































