বরিশালে নিখোঁজ ব্যাক্তির লাশ উদ্ধার
মার্চ ২৮ ২০২৬, ১৬:১৬
বরিশাল ॥ বরিশালের সদর উপজেলার কড়াই নদী থেকে নিখোঁজ মানসিক ভারসাম্য হারানো ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) ভোরে নদীর রাজারচর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয় বলে বরিশাল সদর নৌ-পুলিশের ওসি অসীম কুমার সিকদার জানিয়েছেন।
মৃত ব্যক্তি সবুজ হাওলাদার (৬০) তিনি সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দক্ষিন দূর্গাপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।
স্বজনদের বরাতে বরিশাল সদর নৌ থানার ওসি অসীম কুমার সিকদার জানান, শুক্রবার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলো সবুজ হাওলাদার। শনিবার ভোর ৬ টার দিকে স্থানীয়রা কড়াইতলা নদীর রাজারহাট এলাকায় দেখতে পায়। খবর পেয়ে তারা গিয়ে লাশ উদ্ধার করেছেন।
লাশটি উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ময়না তদন্তর জন্য প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি।








































