বরিশালে ঈদের নামাজ অনুষ্ঠিত
মার্চ ২১ ২০২৬, ১০:৩৭
বরিশাল : যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সারা দেশের মত বৃষ্টি উপেক্ষা করে বরিশালেও অনুষ্ঠিত হলো ঈদুল ফিতরের প্রধান জামাত।
আজ শনিবার বরিশাল নগরীর বান্দ রোর্ড হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এখানে বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার এবং বিভাগীয় কমিশনার সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
অন্যদিকে নিজ এলাকা গৌরনদীতে ঈদের নামাজ আদায় করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন জহির উদ্দিন স্বপন। সকাল থেকে গুটি গুটি বৃষ্টি পড়ায় এবার একটু মুসল্লিদের উপস্থিতির সংখ্যা একটু কম ছিলো।
তবে এবার প্রথমবারের মতো ঈদগাহ্ মায়দানের পাশেই নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থাও রাখা হয়েছিলো। সব ভোদাভেদ ভুলে এক কাতারে ঈদের নামাজ পড়েন সবাই। এরপর মুসলিম উম্মার জন্য দোয়া মোনাজাত করেন।
যেখানে কামনা করা হয়, যেন সকল মুসলমান ভালো থাকে। মুসলমানদের আরো বেশি করে সেবা করা জন্য তৌফিক চান আল্লাহর কাছে। ঈদগাহ ময়দানে প্রথম জামাতে ইমামতির দায়িত্ব পালন করেন জামে কসাই মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল মান্নান। নামাজের আগে তিনি উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে নসীহতপূর্ণ বয়ান দেন।
মোনাজাতে দেশ ও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের জন্য দোয়া প্রার্থনা করা হয়।








































