প্রধানমন্ত্রীর উপহার পেলেন বিসিসি’র পরিচ্ছন্নতাকর্মীরা

মার্চ ১৯ ২০২৬, ০৯:৫০

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ঈদ উপহারের টাকা পেয়েছেন বরিশাল সিটি করপোরেশনের ১৩৭৮ পরিচ্ছন্নতা কর্মচারী। বুধবার নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে এক অনুষ্ঠানের মাধ্যমে চেক তুলে দেন সিটি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।

এ সময় প্রশাসক বলেন, এই শহর যাদের শ্রমের মাধ্যমে এত সুন্দর হয়ে ওঠে তারা হলেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মী। আর এই স্বল্প আয়ের মানুষগুলোর কথা চিন্তা করেই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদ উপহারের ব্যবস্থা করেছেন।

প্রশাসক শিরীন আরও বলেন, ‘দাবি দাওয়া থাকতেই পারে, বিগত দিনে দেখেছি আপনারা দাবি আদায়ের জন্য কাজ বন্ধ রেখেছেন, কিন্তু মনে রাখবেন এমন কাজ করবো না যাতে নিজের ঘর অপরিষ্কার হয়, নিজের ঘরের পরিচ্ছন্নতা নষ্ট হয়। দাবি আদায় বিভিন্নভাবে করা যায়। যে পেশা আপনার আয়ের উৎস, সেই পেশাকে জিম্মি করে দাবি আদায় করতে চাইলে সেটা হবে সবার জন্যই কষ্টকর।’

এ সময় তিনি উসকানিমূলক পরামর্শের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের সব ধরনের দাবির সঙ্গে আমরা থাকব। আর সেজন্য অবশ্যই সময় দিতে হবে।’

বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. মাহফুজুর রহমান, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, পুলিশ কমিশনার শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও