শেবাচিম ইনজেকশন পুশ করতেই দুই নারী রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

মার্চ ১৫ ২০২৬, ১৫:১১

বরিশাল  ॥
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের পুস করা ভুল ইনজেকশনে দুই নারীর মৃত্যু’র অভিযোগ উঠেছে। এঘটনায় হাসপাতার কতৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। অভিযুক্ত নার্সদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতার কতৃপক্ষ।

রোববার (১৫ মার্চ) সকালে বরিশার শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলার নাক, কান, গলা বিভাগে এঘটনা ঘটে। নিহতরা হলেন, হাসপাতালে ভর্তি থাকা ৭ নং বেডের রোগী সেফালী (৬০) ও ১০ নং বেডের হেলানা (৪৫)।

এর মধ্যে সেফালী পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডারুগঞ্জ গ্রামের মান্নানের স্ত্রী। অপরজন হেলেনা বরিশালের কাশিপুর  বিমানবন্দর থানা এলাকার মৃত্য বাবু হাওলাদের স্ত্রী।

নিহতের স্বজন ও ভর্তি থাকা রোগীরা জানিয়েছ, সেফালীর গালে টিউমার জাতীয় চিষ্ট ও হেলেনা থাইরয়েডের সমস্যা নিয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

রোববার তাদের দুই জনের অপারেশন হওয়ার কথা ছিল। সকালে ওই ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মলিনা রানী হাওলাদার তাদের দুই জনের শরীরে ভুলক্রমে নরকিউ (১০ সম) এনেস্থেসিয়া ইনজেকশন প্রয়োগ করে বলে জানায় রোগীর স্বজনরা।

এর মাত্র ২ থেকে ৫ মিনিটের মধ্যে দুই রোগীর মৃত্যু হয়। স্বজন ও অন্য রোগীরা জানায় ভর্তি থাকা দুই নারী সেফালি ও হেলেনা সুস্থ স্বাভাবিক ছিল। ওই ইনজেকশন হাতে পুশ করার পর পরই তাদের মৃত্যু হয়।

এঘটনায় দোষিদের শাস্তির দাবি করেছেন স্বজন ও ওই ওয়ার্ডের অণ্য রোগী ও স্বজনরা। এদিকে, এঘটনায় অভিযুক্ত নাক, কান, গলা বিভাগের সিনিয় নার্স মলিনা রানী হালদার নিজের দোষ স্বিকার করে বলেন, কিভাবে কি হলো তা আমি বলতে পারছিনা আমার ভূল হয়েছে। একই কথা বলেছেন সিনিয়র নার্স হেলেনাও।

এবিষয়ে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ এ কে এম মশিউল মুনীরবলেন , দুই নোগীর আজ অপরারেশন হওয়ার কথা ছিল। অপারেশন হওয়ার আগে ও অপারেশন থিয়েটারে নিয়ে কিছু ঔষধ দবতে হয়। কিন্তু তারা এনেস্থেসিয়া ইনজেকশন আগে পুশ করেছে। তারা নিজেদের কাজে গাফলতি করেছে। তাই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে ঊর্ধতাবর্ন কর্মকর্তাদের জানানো হয়েছে। আর যারা মারা গেছেন তাদের স্বজনদেরও আইনগত ব্যাবস্থা নেয়ার ক্শেত্র সহযোগীতা করা হবে বলে জানান পরিচালক।

এঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে ওই বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আমিনুল হককে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও