বরিশালে আইডিইবি‘র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
মার্চ ১৫ ২০২৬, ০১:১২
নিজস্ব প্রতিবেদক ॥ পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স (আইডিইবি) বরিশাল জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বরিশাল জেলা শাখার উদ্যোগে বরিশাল ক্লাব মিলনায়তনের গোলাম মাওলা কনভেনশন হলে খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স (আইডিইবি) বরিশাল জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মোঃ মাহফুজুল আলম মিঠু‘র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব প্রকৌশলী মোঃ রেজাউল করিম শাকিলের সঞ্চালায় উক্ত উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আমির আজম, ইঞ্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার মোঃ আবুল বাশার, টি.এস.সি প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন, ইঞ্জিনিয়ার কাজী মনিরুল ইসলাম স্বপন, ইঞ্জিনিয়ার শাহিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুর রব, ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ চোকদার, ইঞ্জিনিয়ার রুহুল আমিন, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন, ইঞ্জিনিয়ার আনিসুর রহমান, ইঞ্জিনিয়ার শফিকুর রহমানসহ আরও অনেক সম্মানিত প্রকৌশলী।
এছাড়াও অনুষ্ঠানে বরিশালের বিভিন্ন সার্ভিস অ্যাসোসিয়েশন, শিক্ষক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে দেশ, জাতি এবং সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও সকলের উপস্থিতি ও আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়।









































