বরিশালে জুলাই যোদ্বাদের নিয়ে ইফতার আয়োজনে রহমাতুল্লাহ

ফেব্রুয়ারি ২৮ ২০২৬, ২২:৪৭

যেসব জুলাই যোদ্ধা এখনো সরকারি স্বীকৃতি ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন, তাদের যথাযথ মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বরিশাল সদর রোডস্থ তাঁর নিজস্ব কার্যালয়ে জুলাই যোদ্ধাদের সম্মানে নিজ উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

রহমাতুল্লাহ বলেন, গত ১৭ বছর গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে যারা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, আহত হয়েছেন, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন-তাঁরাই মূলত গণতন্ত্র পুনরুদ্ধারের দেশপ্রেমিক অগ্রসৈনিক। তাদের অবদান জাতি কখনো ভুলতে পারে না।

তিনি অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানে আহত হওয়ার পরও অনেকেই সরকারি সুবিধা পাননি এবং সরকারি গেজেটের আওতায় তাদের নাম তালিকাভুক্ত করা হয়নি। এসব অবহেলিত জুলাই যোদ্ধাদের একটি সুনির্দিষ্ট তালিকা প্রণয়ন করে প্রধানমন্ত্রী মূল্যায়ন করবেন বলে জানান তিনি।

এসময় তিনি আরও বলেন, দুঃখজনক হলেও সত্য, যারা প্রকৃত জুলাই যোদ্ধা নন-একটি মহল তাদেরকে পরিকল্পিতভাবে সরকারি জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করে ব্যক্তিস্বার্থ হাসিল করেছে। বিষয়টি তদন্ত করে প্রকৃতদের স্বীকৃতি নিশ্চিত এবং ভুয়া তালিকাভুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত।

ইফতার মাহফিলে জুলাই যোদ্বাদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম রহমাতুল্লাহ সরদার সাব্বির, হামিদুর রহমান সানু আকন, আসিফুর রহমান, গোলাম রাব্বি, মিলন সরদার, ইয়াসিন খান সজীব, সাইদ ডাক্তার, হিরন বিশ্বাস, মো.জহির, মো. জাকির হাওলাদার, মো. শহিদুল ইসলাম, হাসিবুর রহমানসহ অন্যান্যরা। এছাড়াও কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও