উজিরপুরে শিক্ষককে মারধর

ফেব্রুয়ারি ১৪ ২০২৬, ২০:৪৫

নিজস্ব প্রতিবেদক: বরিশালের উজিরপুর উপজেলায় হারতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উত্তম কুমারকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ধারণ করা একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী শিক্ষক ।

স্থানীয়রা জানান, গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল প্রায় ৩টার দিকে হারতা বাজারে ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরাজীর নেতৃত্বে তার ওপরে এ হামলা করা হয়। এরপর তাকে একটি নির্মাণাধীন ঘরের ভেতর নিয়ে বেধড়ক পোটাতে থাকে ওই শিক্ষককে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

অভিযুক্ত মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরাজী দাবি করেছেন, চার মাস আগে এক শিক্ষার্থীর সঙ্গে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া শিক্ষকের ঘনিষ্ঠতার ছবি এই ঘটনা সৃষ্টি করেছে। তিনি এটিকে শাস্তি প্রদানের ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করেছেন।

শিক্ষক উত্তম কুমার বলেন, ওই তরুণী আমার ছাত্রী নন। উভয় পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের প্রস্তুতি চলছিল। তিনি আরও জানান, কে বা কারা ওই ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে তা স্পষ্ট নয়।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ‘ভাইরাল ভিডিওটি আমরা দেখেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

এক্সক্লুসিভ আরও