সাতলায় বিএনপির ধানের শীষ প্রতীকের উঠান বৈঠকে জনতার ঢল
ফেব্রুয়ারি ০৮ ২০২৬, ২২:১৩
উজিরপুর প্রতিনিধিঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরিশাল–২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সমর্থনে সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিন্টু মিয়ার আয়োজনে ও নের্তৃত্বে উঠান বৈঠকে জনতার ঢল।
৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় সাতলা ৮নং ওয়ার্ডে মোল্লা বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় গঠন মূলক বক্তৃতা করেন সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিন্টু মিয়া। এসময় আরও বক্তৃতা করেন সাতলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জিয়াবুল মোল্লা, সাংগঠনিক সম্পাদক কাঞ্চন মোল্লা, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতিয়ার বিশ্বাস, সাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জাহিদ হোসেন ফারুক।
উপস্থিত ছিলেন সাতলা ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ সাহাদাত বিশ্বাস, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আতিয়ার বিশ্বাস,ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক খোকন বিশ্বাস,ছাত্র দলের সভাপতি খাইরুল বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নাঈম বিশ্বাস, যুবদল নেতা ফজলু বিশ্বাস, কৃষক দল নেতা নজরুল বিশ্বাসসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা।
এসময় সাতলা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিন্টু মিয়া বক্তৃতাকালে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দোয়া প্রার্থনা করেছেন। এছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন তিনি।








































