বরিশালে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা 

ফেব্রুয়ারি ০৮ ২০২৬, ২২:১২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ সেনাবাহীনি। আজ রোববার সকাল ১১ টায় বরিশাল এলজিইডি কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বাংলাদেশ সেনাবাহীনির বরিশাল  মৎস্য প্রশিক্ষণ  ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সৈকত বলেন, ২০২৪ সালের ২০ জুলাই থেকে বাংলাদেশ সেনাবাহীনি দেশের সার্বভৌমত্য রক্ষার পাশাপাশি দেশের আভ্যন্তরীন শান্তি শৃংখলা বজায় রাখতে কাজ করছে। নির্বাচন কমিশন ও সরকারি নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহীনি বেসামরিক প্রশাসন ও অনান্য বাহীনিকে সহয়তা প্রদান করে আইনশৃংখলা রক্ষা, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহীনি নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। বাংলাদেশ সেনাবাহীনি কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে না।

বলেন, সেনাবাহীনির একমাত্র লক্ষ সংবিধান অনুসরন করে জনগনের নিরাপত্তা নিশ্চিত করা যাতে সকলে নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

এসময় বরিশালে শহর এরাকায় সার্বিক পরিস্থিতি শান্ত  এবং নিয়ন্ত্রনে আছে বলে জানায় সেনাবাহীনি। স্থানীয় প্রশাসন পুলিশ ও সংশ্লিষ্ট সকল সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে সার্বক্ষনিক প্রস্তুত আছে সেনাবাহীনি।

এসময় তারা গণমাধ্যম কর্মীসহ সকলের সহযোগীতা কামনা করেন। মতবিনিময় সভায় বরিশালের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও