সবার নজর আব্বাস দিকে

ফেব্রুয়ারি ০৪ ২০২৬, ০০:৪৩

মাথায় ধানের আদলে তৈরি নিপুণ এক মাথাল। গায়ে ধানের ছড়া দিয়ে বানানো বিশেষ জ্যাকেট। সাইকেলের সামনে উড়ছে জাতীয় পতাকা আর পেছনে দলীয় নিশান। এই বেশেই দ্বীপজেলা ভোলার দুর্গম পথ পাড়ি দিয়ে বরিশালের বেলস পার্কে এসেছেন মো. আব্বাস মিয়াজি। লক্ষ্য একটাই, বুধবারের জনসমাবেশে প্রিয় নেতা তারেক রহমানকে একনজর দেখা।

গায়ে ধানের ছড়া দিয়ে বানানো বিশেষ জ্যাকেট, মাথায় ধানের আদলে মাথাল আর সাইকেলে দলীয় পতাকা দিয়ে সেজে তারেক রহমানকে একনজর দেখতে ভোলা থেকে বরিশালের বেলস পার্কের সমাবেশস্থলে এসেছেন মো. আব্বাস মিয়াজি। ছবি: সময় সংবাদ

আব্বাস মিয়াজির সঙ্গে কথা হলে একরাশ হতাশা নিয়ে তিনি বলেন, ‘২০২২ সালের নভেম্বরে বরিশালের এই বেলস পার্ক মাঠের সমাবেশে অংশ নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দেয়ায় আমাকে আওয়ামী লীগের বর্বরতার শিকার হতে হয়েছিল।’

আব্বাস আরও বলেন, ‘একের পর এক মামলায় ভিটেবাড়ি হারাতে হয়েছে। বর্তমানে দিনমজুরের কাজ করে কোনো রকমে দিন চলছে। তবে দলের ভালোবাসায় বরিশালে এসেছি তারেক রহমানকে কাছ থেকে একনজর দেখব বলে।’

বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল বিভাগীয় জনসমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যে সমাবেশস্থল বেলস পার্ক মাঠে শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ চলছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রায় ১০ একরের মাঠের উত্তর পাশে তৈরি হয়েছে ৬০ ফুট লম্বা ও ৪০ ফুট প্রস্থের মঞ্চ। যেখানে বক্তৃতা করবেন তারেক রহমান। মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রীয় নেতারা মাঠ পরিদর্শন করেছেন এবং স্থানীয় নেতারা কাজের তদারকি করছেন।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, ‘সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার বেলা ১১টায় তিনি হেলিকপ্টারযোগে বরিশালে পৌঁছাবেন এবং ১২টায় জনসমাবেশে বক্তব্য রাখবেন।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘সমাবেশে যারা অংশ নেবেন, তাদের নিরাপত্তার কথা মাথায় রাখা হয়েছে। কয়েক লাখ মানুষের অংশগ্রহণে একটি সুশৃঙ্খল সমাবেশ অনুষ্ঠিত হবে।’

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ বলেন, ‘দীর্ঘ দুই যুগ পর তারেক রহমান বরিশালে আসছেন। তাকে বরণ করতে মানুষ উন্মুখ হয়ে আছে।’

প্রসঙ্গত, এর আগে ২০০৫ সালে বিএনপির বরিশাল বিভাগীয় তৃণমূল সমাবেশে যোগ দিয়েছিলেন তারেক রহমান।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

এক্সক্লুসিভ আরও