চাঁদাবাজমুক্ত বরিশাল গড়ার প্রতিশ্রুতি দিলেন শায়খে চরমোনাই

ফেব্রুয়ারি ০২ ২০২৬, ১৮:৩৪

বরিশাল  ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম বরিশাল-৫ (সদর) আসন। আজ সোমবার (২ ফেব্রুয়ারী ) সকাল থেকেই প্রধান দলগুলোর প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের নিয়ে প্রচারণায় নেমেছেন। দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল-৫ ও ৬ আসনের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আজ দুপুরে নগরীর লঞ্চঘাট ও সিটি মার্কেট সহ বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচারণা শুরু করেন।

অন্যদিকে, বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার দুপুরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে প্রচ্রনা করেন। সোমবার (২ ফেব্রুয়ারী) বরিশাল নগরীর সিটি মার্কেট, পোর্ট রোড, মহাসিন মার্কেট, কলাপট্টি কলোনী ও রসুলপুর কলোনী এলাকায় ব্যাপক জনসংযোগ করেন বরিশাল-৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতী ফয়জুল করীম, শায়খে চরমোনাই।

জনসংযোগকালে তিনি ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। এ সময় শায়খে চরমোনাই বলেন,“বরিশালকে চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি শান্তিপূর্ণ নগরী হিসেবে গড়ে তুলতে আমি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেন, কলোনী এলাকাগুলোর নাগরিক সুযোগ-সুবিধা উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বরিশাল গড়তে তিনি সর্বাত্মকভাবে কাজ করবেন। শায়খে চরমোনাইয়ের এই জনসংযোগে স্থানীয় জনগণ ব্যাপক সাড়া দেন এবং চাঁদাবাজমুক্ত ও ন্যায়ভিত্তিক বরিশাল গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

এক্সক্লুসিভ আরও