বেপরোয়া বাস কেড়ে নিল আর এক মায়ের কোল!

ফেব্রুয়ারি ০১ ২০২৬, ১২:০৩

প্রায়ই ঘুম ভাঙার পর শুনতে পাই ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দূঘর্টনায় মৃত্যুর খবর! ঠিক আজও সকালে ঘুম ভাঙ্গার পর মোবাইল ফোন হাতে নিয়ে ফেইজবুক ওপেন করেই দেখি বরিশালের ইচলাদী টোল প্লাজার সামনে সকালে রাস্তা পারাপার করার সময় বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস চাপায় এক পথচারীর নিহত হয়েছে।

তবে অহরহ এতো দূর্ঘটনা আগে হতো না। পদ্মা সেতু চালু পর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে যেন একের পর এক দূর্ঘটনার প্রতিযোগীতা চলছে। আর বাস চালকদের এই প্রতিযোগীতায় খালি হচ্ছে মায়ের কোল। কথা গুলো বলছিলো ইচলাদী এলাকার শান্ত ফকির নামে এক ব্যবসায়ী।

আজ রোববার (০১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উজিরপুরে ইচলাদী টোল প্লাজার সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় রিপন বিশ্বাস নামের এক ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

নিহত ব্যাংক কর্মকর্তা রিপন বিশ্বাস (৪৩) তিনি আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের মুদেব বিশ্বাসের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংকে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে রাস্তা পারাপারের সময় বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসচালক গাড়িটি সড়কের পাশে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শামিম শেখ বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

উজিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

বরিশাল
০১-০২-২৬

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

এক্সক্লুসিভ আরও