হিজলায় ২০ লাখ টাকার কারেন্ট জাল জব্দ, আটক-৪

জানুয়ারি ৩১ ২০২৬, ১৮:৫২

জাটকা রক্ষা অভিযানের অংশ হিসেবে বরিশালে হিজলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে দিনব্যাপী অভিযান চালিয়ে ৪ লক্ষ মিটার কারেন্ট জাল সহ ৪ জেলেকে  অর্থদণ্ড প্রদান করা হয়।
আজ শনিবার (৩১ জানুয়ারি) দিনব্যাপী হিজলা উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ ফাঁড়ির পুলিশের সহযোগিতায় যৌথ  অভিযান পরিচালনা করা হয়।
বিকেলে বিষয়টি নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, জাটকা নিধন প্রতিরোধ অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।
পাশাপাশি ৪ জন জেলেকে মোবাইল কোর্ট মোবাইল কোর্টের মাধ্যমে ১৬ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।  পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলার সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও সহকারী কমিশনার ভূমি অভ্র জ্যোতি বড়াল। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
আরিফ হোসেন
বরিশাল
৩১-০১-২৬
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

এক্সক্লুসিভ আরও