হিজলায় নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

জানুয়ারি ৩১ ২০২৬, ১৫:৫১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে বরিশাল জেলার হিজলা উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি)সরকারী হিজলা ডিগ্রি কলেজের সভাকক্ষে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার হিজলা মোঃ ইলিয়াস সিকদার এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোঃ রোকুনুজ্জামান।

প্রশিক্ষণ কর্মশালায় অতিথিরা জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আইনগত বিধান, নির্বাচনী আচরণবিধি মেনে চলার গুরুত্ব এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলের দায়িত্ব-কর্তব্য ও আচরণবিধি, ভোটকেন্দ্র পরিচালনা, ভোটার সহায়তা ও অনিয়ম প্রতিরোধে করণীয় বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা প্রদান করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

এক্সক্লুসিভ আরও