বরিশালে মাদক ও অস্ত্র সহ সেনাবাহিনীর হাতে আটজন গ্রেফতার

জানুয়ারি ২৮ ২০২৬, ২২:০৬

বরিশাল ॥ বরিশালের মুলাদীতে মাদক ও অস্ত্র উদ্ধার অভিযানে ১টি রিভলবার,দেশীয় অস্ত্র ও ককটেল তৈরির কাঁচামাল ও মটর সাইকেল উদ্ধার করছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় একাধিক হত্যা মামলার আসামী সহ আটজনকে আটক করা হয়ছে।

মঙ্গলবার ( ২৮ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে বারোটা থেকে মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের বালিয়াতলী এবং মন্তাজপুর এলাকায় হিজলা উপজেলা আর্মি ক্যাম্প কমান্ডার মেজর জাহিদ ও মুলাদী উপজেলা ক্যাম্প কমান্ডার মেজর তৌফিক এর যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানাগেছে অভিযানে পূর্বের দাগি আসামী সহ একটি রিভলবার, বিপুল পরিমান দেশীয় অস্ত্র,ককটেল তৈরির কাঁচামাল, সন্ত্রাসী কাজে ব্যবহৃত মটর সাইকেল সহ অবৈধ মালামাল উদ্ধার করা হয়। এ সময় ৩টি হত্যা মামলার আসামী মোঃ ইয়াকুব হাওলাদার (২৫), নয়ন হাওলাদার (২৫) সহ সহযোগী জোবায়ের তালুকদার, (২৬), মোঃ রহমাতুল্লাহ (২৫), রোকেয়া বেগম, মোসাঃ লাবন,(২৮) মোরশেদা (৪৫) মিতু (২০)-কে আটক করা হয়, আটক সকলেই সফিপুর ইউনিয়েনের উত্তর বালিয়াতলী এলাকার বাসিন্দা। পরে আটক ব্যাক্তিদের ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মুলাদী থানায় হস্তান্তর করা হয়েছে ।
মুলাদী থানা অফিসার ইনচার্জ আরাফাত জাহান চৌধুরী বলেন আটককৃত ব্যাক্তিদের নামে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা হয়ছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আসামীদের আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

এক্সক্লুসিভ আরও