দুইটি আসনেই রয়েছে ফয়জুল করিমের জনপ্রিয়তা
জানুয়ারি ২৮ ২০২৬, ০৩:৫৪
Oplus_16908288
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে,ততই প্রচার- প্রচারণায় জমজমাট হয়ে আসছে বাকেরগঞ্জ-৬ আসনটি।
শুধু তাই নয় প্রচারণা ও লিফলেট বিতরনকালে বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনিত বরিশাল ৫-৬ এই দুই সংসদীয় আসনের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম শায়খে চরমোনাই।
তিনি ইসলামের পক্ষে একমাত্র বাক্স হাতপাখায় ভোট প্রদানের আহ্বান জানিয়েছেন।
বরিশাল -৫ ও ৬ দুই আসনেই তিনি জমজমাট প্রচারণা চালাচ্ছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম প্রতিদিনই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন তিনি। প্রচারণার মূল টার্গেটে রয়েছে সাধারণ ভোটাররা।
এসব আসনের নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে প্রত্যেক ভোটারের কাছে ‘ইসলামের পক্ষে একক মার্কা’ হিসেবে হাতপাখাকে উপস্থাপন করছেন।
এলাকাভেদে মানুষের সমস্যা সমাধানে বিভিন্ন প্রতিশ্রুতি উপস্থাপন ও জাতীয় জীবনে মানুষের সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন প্রার্থী।
সর্বত্রই প্রচারণায় জনপ্রত্যাশাকে গুরুত্ব দিচ্ছেন।
মঙ্গলবার (২৭) জানুয়ারি সারাদিন বরিশালের সংসদীয় আসন- ৬ এর বাকেরগঞ্জের চরাদি হলতা বাজার, দুধল মেয়ার হাট, দাড়িয়াল শর্সী বাজার, দাড়িয়াল মাতুব্বর হাট,দাড়িয়াল বাংলাবাজার ইউনিয়নের বিভিন্ন বাজার ও এলাকায় গণসংযোগ করেন। সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ চলে।
এ সময় উপস্থিত ছিলেন মাওলান নুরুল ইসলাম আল আমিন সাবেক ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতি , ফয়জুল ইসলাম ইসলাম ছাত্র আন্দোলনের জয়েন সেক্রেটারি, মাহাবুবুল ইলিয়াস বাকেরগঞ্জ পূর্বের ইসলামী আন্দোলনের সভাপতি, চরাদি ইউনিয়ন সভাপতি মাওলানা ইউনুস আহমদ , জেলা যুব আন্দোলন সাধারণ সম্পাদক হাফেজ সোলাইমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।









































