ফার্নিচারের কারখানার আড়ালে বসে মাদকের আসর

জানুয়ারি ২৭ ২০২৬, ০১:০৭

নিজস্ব প্রতিবেদক ॥  সংবাদপত্রে প্রায়ই দেখা যায় রাজধানীর অলিগলিতে বিভিন্ন ব্যবসার (দোকান) আড়ালে বসছে মাদকের আসর। এ ছাড়া রাত গভীর হলেই সেখানে মেলা মিলে মাদকসেবীদের। দিনের পর দিন এসব কর্মকাণ্ড ধীরে ধীরে বাড়ছে। তবে সাধারন মানুষের প্রশ্ন পুলিশ প্রশাসনের নজরধারী ও রাতে পুলিশের নিয়মিত টহল না দেওয়ার কারনেই মাদকসেবীদের সংখ্যা বেড়েই চলছে। আর এই মাদকসেবীদের কারনে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।

নষ্ট হচ্ছে যুব সমাজ। তবে ঘটনাটি রাজধানীতে নয়। ঘটনাটি প্রতিনিয়ত ঘটছে বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া এলাকার মোল্লাবাড়ির পুকুরপাড় মোড়ে অবস্থিত ফার্নিচার তৈরির একটি কারখানার ভিতরে ও পিছনে! সরেজমিনে গিয়ে দেখা গেছে, ফার্নিচার তৈরি কারখানায় ডুকতেই প্রথমে বাজে একটি গলি। আর সেই গল্লির দু’পাশে প্লাস্টিক বস্তা দিয়ে আটকানো রয়েছে। শুধু তাই নয় কারখানার ভিতরে একের পর এক সাজানো রয়েছে বিভিন্ন ফার্নিচার। সেখানেই রয়েছে রহস্য ঘেরা!

স্থানীয় একাধিক বাসিন্দাদের অভিযোগ সামনে দেখতে সুন্দর লাগলেও ভিতরে বসে মাদকের আসর। প্রতিদিন সন্ধ্যার পর সেখানে গেলেই পাওয়া যায় গন্ধ। তবে গন্ধটি কিসের! সেটা নিয়ে স্থানীয়দের মাঝে প্রশ্ন জেগে উঠে। পরে তারা খুজঁতে থাকলে দেখতে পারেন গন্ধটি আর কিছুরই নয়। গন্ধটি হলো মাদকসেবীদের প্রিয় খাবার গাঁজার।

তবে মাদকসেবনকারীরা ছাড়া কোন ভদ্র ব্যাক্তির ওখান থেকে হেটে গেলেই তাদের নাকে চলে আসে গাঁজার গন্ধ। স্থানীয়দের অভিযোগ করে আরো বলেন, ফার্নিচারের আড়ালে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক সেবনকারীদের বসছে আসর। যার ফলে এলাকার যুবসমাজ ধ্বংসের দিকে ধুকছে। শুধু তাই নয় প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত সেখানে উচ্চস্বরে বাজানো হয় গান। আর সেই গানের তালে তালে হচ্ছে মাদকসেবনকারীদের গাঁজায় টান।

বিষয়টি নিয়ে একাধিক বার স্থায়ীয় কিছু ব্যক্তি প্রতিবাদ করলেও তার কোন সমাধান পাননি। উল্টো মাদকসেবীদের ধারা হচ্ছে হেনস্থার শিকার হতে হয়। স্থানীয় আরো এক ব্যক্তি বলেন শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষ রাতে বখাটেদের গানবাজনার কারনে হঠাৎ ঘুম থেকে লাফিয়ে উঠে বলে অভিযোগ তাদের।

তাই এলাকাবাসীর দাবি মাদক সেবনকারী ও বখাটেদের বিরুদ্ধে দ্রুত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ। যাতে মাদকের এই অবাধ আসর বন্ধ করা যায় এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনা সম্ভব হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহলেরও।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও