বরিশাল-১ আসনে দুই বিএনপি নেতার ভোটযুদ্ধ

জানুয়ারি ২১ ২০২৬, ২০:৪০

গৌরনদী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষন যতোই ঘনিয়ে আসছে, নির্বাচনী ঢামাঢোল ততোই বৃদ্ধি পাচ্ছে। এরইমধ্যে বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বরিশাল-১ সংসদীয় আসনের পাঁচজন প্রার্থীর মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ করা হয়।

বরাদ্দকৃত প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন ধানের শীষ মার্কা পেয়েছেন। তার প্রতিদ্বন্ধী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান ফুটবল মার্কা পেয়েছেন।

এছাড়াও জামায়াত ইসলামীর প্রার্থী কামরুল ইসলাম খান দাড়িপাল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রাসেল সরদার মেহেদী হাতপাখা এবং জেপি’র প্রার্থী সেকেন্দার ছেরনিয়াবাত সাইকেল প্রতীক পেয়েছেন।

বুধবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেছেন। প্রতীক পাওয়ার পরপরই নিজ নিজ প্রার্থীর পক্ষে কর্মী সমর্থকরা অনলাইনে প্রচার-প্রচারনা শুরু করেছেন। ধারনা করা হচ্ছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারের এ সংসদীয় আসনটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ত্রিমুখী ভোটযুদ্ধ হবে।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ১৯৯ জন। এরমধ্যে গৌরনদীর ভোটার সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৬৯৪ এবং আগৈলঝাড়ায় ভোটার সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৫০৫ জন। গৌরনদীতে মোট ৬৯টি এবং আগৈলঝাড়ায় ৬০টি কেন্দ্রে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহন করা হবে।

কাঙ্খিত প্রতীক পেয়ে আনন্দিত বরিশাল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন-আমার ভোটার ও কর্মী-সমর্থকদের অনুপ্রেরনাই আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। তাদের মতামতের ভিত্তিতেই আমি ফুটবল প্রতীক চেয়েছিলাম। আর সেই কাঙ্খিত ফুটবল প্রতীকই আমি পেয়েছি। ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেন, আমি বরিশাল-১ আসনের সাধারণ মানুষের প্রার্থী।

ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে ভোটাররা যা বলবেন, যেভাবে চাইবেন; আমি সেভাবেই উন্নয়ন করবো। প্রত্যেক নাগরিকের যানমালের নিরাপত্তা, অগ্রাধিকার ভিত্তিত্বে কাঙ্খিত উন্নয়ন, বেকার সমস্যা দূরকরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, মাদক ও সন্ত্রাসমুক্ত বরিশাল-১ আসন গড়াই আমার নির্বাচনী অঙ্গিকার। অপরদিকে প্রার্থীরা প্রতীক বরাদ্দ পাওয়ার পর তাদের কর্মী-সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারনা শুরু করেছেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

এক্সক্লুসিভ আরও