নির্বাচনে এখনও লেবেল প্লেইং ফিল্ড তৈরী হয়নি অভিযোগ প্রার্থীদের

বরিশালে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ

জানুয়ারি ২১ ২০২৬, ১৯:৫২

আরিফ হোসেন ॥  উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশালের ৬টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারী) বেলা সাড়ে ১২ টায় বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। এসময় প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। প্রতীক পাওয়ার পর প্রার্থী ও তাদের সমর্থকরা উচ্ছাস প্রকাশ করেন। তারা যে যার আসন থেকে জয়ের ব্যাপারে আশাবাত ব্যক্ত করেন।

আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার প্রচারনায় নামবেন প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বরিশালের ৬টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, বাসদ ও সতন্ত্র সহ বিভিন্ন দলের ৩৬ জন প্রার্থী।

প্রতীক নিতে আসা প্রার্থীরা জানান, নির্বাচনে এখনও লেবেল প্লেইং ফিল্ড তৈরী হয়নি। সুষ্ঠ নির্বাচন নিয়েও শংকা প্রকাশ করেন তারা অনেকে। বিভিন্ন ভাবে নেতা কর্মীদের হুমকি ও হয়রানির অভিযোগ করেন প্রার্থীরা। তবে এখন পর্যন্ত পরিস্থিতি ঠিক আছে তবে প্রচারণায় গিয়ে বোঝা যাবে পরবর্তী অবস্থা।

জেলার মধ্যে বরিশাল সদর- ৫ আসনের একমাত্র নারী প্রার্থী মনীষা চক্রবর্ত্তী বলেন, মব সন্ত্রাস নিয়ে ভোটারদের। জেলার ৫ আসনে ৬২ জন মনোনয়ন সংগ্রহ করেছিলেন।

যারমধ্যে ৪৫ জন মনোনয়নপত্রদাখিল করেছিলেন। তাদের মধ্যে ৪১ জন প্রার্থীর মনোনয়ন বৈধতা পেয়েছিলেন। বাতিল হওয়া ৪ জনের মধ্যে ২ জন প্রার্থী আপিলে তাদের প্রার্থীতা ফিরে পেয়েছিলেন। আর গতকাল ৭ জন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করে নিলে জেলার ৬টি আসনের জন্য ৩৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতায় টিকে রইলেন। তবে প্রতীক পেয়েই ভোটারদের কাছে ভোটের জন্য ছুটছেন প্রাথীরা।

তবে নির্বাচনী পরিবেশ সুন্দর রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন। এর আগে নির্বাচনী আচরণ বিধি নিয়ে প্রার্থী ও সমর্থকদের সাথে আলোচনা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
আরিফ হোসেন
বরিশাল
২১-০১-২৬

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

এক্সক্লুসিভ আরও