তারেক রহমানকে এক পলক দেখার অপেক্ষায় দক্ষিণাঞ্চলবাসী

জানুয়ারি ১৭ ২০২৬, ১৬:২২

আরিফ হোসেন ॥ দীর্ঘ ১৭ বছর প্রসাবে জীবন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর তার দেশে ফেরায় চাঙ্গা হয়ে উঠেছে নেতাকর্মীরা। শুধু তাই নয় দলের সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর দলের নেতৃত্বের ভার ও সময়ের চাপ তারেক রহমানকে কাঁধে নিতে হয়েছে। এদিকে তারেক রহমানের কাঁধে দলে চাপ। অন্যদিকে আর কিছু দিন পরেই অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী লাভ করার চাপ। তার পরেও তিনি দুই দশক পর বরিশালে সফরে আসছেন সাধারন মানুষের এবং নেতাকর্মীদের দুঃখ-কষ্ট, বঞ্চনা কতা শুনতে।

এদিকে তারেক রহমানের সফরের খবর ছড়িয়ে পড়লে বরিশালে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দুই দশক পর বাস্তবে সামনা সামনি চোখের একপলক দেখার জন্য দক্ষিণাঞ্চলের কর্মী ও নেতাদের মাঝে আনন্দের ছাপ দেখা যাচ্ছে। নেতাকে বরণ করতে ইতিমধ্যে নানান রকম প্রস্তুতি ও সভা করছেন দক্ষিণাঞ্চলের জেলা-উপজেলার নেকাকর্মীরা।

যেমন দলের নেতাকর্মীরা উচ্ছ্বসিত, তেমনই সাধারণ মানুষের মধ্যে তার বরিশাল সফর নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ করা যাচ্ছে গত তিন দিন ধরে।

আগামী ১৮ জানুয়ারি বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে তারেক রহমানের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত করতে প্রস্তুতি সভা ডেকেছে বিএনপির বরিশাল বিভাগীয় নেতৃবৃন্ধরা। যেখানে বিএনপি মনোনীত প্রার্থীসহ বিভাগের প্রতিটি জেলা এবং উপজেলা বিএনপির নেতারা অংশ নেবেন।

র্দীঘ দুই দশক পর বরিশাল সফরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যাওয়ার বিষয়টি গত (১৪ জানুয়ারি) রাতে দলের গুলশান কার্যালয় থেকে চেয়ারম্যানের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন তারা।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে দলীয় নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে-আগামী ২৬ জানুয়ারি দুপুরে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্কে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে তারেক রহমান অংশগ্রহণ করবেন। দলকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীদের এবং সাধারন মানুষের উন্নয়নে নতুন বার্তা দিবেন তিনি।

বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, তারেক রহমানের বরিশাল আগমনের বিষয়টি কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে। ১৫ জানুয়ারি দিবাগত রাতে আমি (কুদ্দুসুর রহমান) এবং চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার রাজধানীর গুলশান কার্যালয়ে গেলে নেতা (তারেক রহমান) বরিশাল সফর করবেন বলে আয়োজন করতে বলেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ২০ বছর অথাৎ দুই দশক পরে দক্ষিণাঞ্চলের মানুষের কথা চিন্তা করে আমাদের নেতা তারেক রহমান বরিশালে সফরে আসবেন জনসভায়।

আমরা আমাদের নেতাকে বরণ করতে শুক্রবার (১৬ জানুয়ারী) থেকে প্রস্তুতি শুরু করেছি। তারই অংশ হিসেবে আগামী ১৮ জানুয়ারি বরিশাল ক্লাবে প্রস্তুতি সভার আহ্বান করা হয়েছে। সভায় বরিশাল বিভাগের সংসদীয় ২১টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীগণ, জেলা, মহানগর এবং উপজেলা বিএনপির সুপার ফাইভ নেতারা অংশগ্রহণ করবেন। সেখানে সকলের মতামতের ভিত্তিতে তারেক রহমানের নির্বাচনী জনসভা সফল করতে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

অপরদিকে বরিশাল মহানগর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন জানিয়েছেন, প্রায় ২০ বছর পর বরিশাল সফর করবেন বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের নির্বাচনী জনসভা সফল করতে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত হবে।

তারেক রহমানকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন নেতাকর্মীরা। আগামী ২৬ জানুয়ারি নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপান্তর করতে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার।

উল্লেখ্য, সবশেষ ২০০৬ সালের ১৪ মে তিনি বরিশালে আসেন। ওইদিন তিনি বরিশালে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলেন। এরপর বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তারেক রহমান। এছাড়াও তিনি বাকেরগঞ্জ উপজেলায় একটি ব্রিজ উদ্বোধন করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

এক্সক্লুসিভ আরও