আমাদের মা বেগম খালেদা জিয়ার শূন্যতা কখনো পূরণ হওয়ার মত নয়- ইঞ্জিনিয়ার মিঠু

জানুয়ারি ১৪ ২০২৬, ২২:২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছেন ছাত্রদলের নেতৃবৃন্ধ।

বুধবার (১৪ জানুয়ারী) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বরিশাল জেলা ছাত্রদল ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্ধ ও নেতাকর্মীরা এ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মাজার জিয়ারত শেষে ছাত্রদল নেতা ইঞ্জি: মাহফুজুল আলম মিঠু বলেন, বাংলাদেশের আপসহীন নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। তার বিদায়ে বাংলাদেশ অভিভাবকহীন হয়ে পড়েছে। এই শূন্যতা কখনো পূরণ হওয়ার মত নয়।

শুধু তাই নয় বেগম জিয়া সারাজীবন দেশ ও দেশের মানুষের কল্যাণের কথাই ভেবেছেন। তার নেতৃত্ব, আদর্শ ও সংগ্রামের মাধ্যমে তিনি দল-মত নির্বিশেষে দেশের সব মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে তার জানাজা সেটির স্পষ্ট প্রমাণ। তার আপোষহীন নেতৃত্ব ও আদর্শ আমাদের জন্য আজীবন পথপ্রদর্শক হয়ে থাকবে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিন বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের মাতা ও জাতীয় ঐক্যের প্রতীক, আমাদের মা বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। এই ক্ষতি অপূরণীয়।’

জীবদ্দশায় তিনি স্বামী, সন্তান ও ঘরবাড়ি হারিয়েছেন, তবু দেশপ্রেমের প্রশ্নে আপস করেননি। চিকিৎসকেরা বারবার বাইরে যাওয়ার পরামর্শ দিলেও তিনি এ দেশের মাটি কামড়েই পড়ে ছিলেন।

খালেদা জিয়া স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের মানুষের অধিকার আদায়ে জীবনপণ লড়াই করেছিলেন।

আমাদের দুঃখ একটাই,‘তিনি গণতন্ত্র প্রতিষ্ঠিত দেখে যেতে পারলেন না। তবে আমরা আশা করি, তাঁর স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়িত করবেন আমাদের নেতা তারেক রহমান। এবং ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদের উত্থান ঘটবে না।’

এসময় উপস্তিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বরিশাল দক্ষিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন ও যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন, বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জি: মাহফুজুল আলম মিঠু, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান সহ সভাপতি সজল কাজী সহ
বরিশাল বিএনপির ও ছাত্রদলের অনন্য নেতৃবৃন্দরা।

বরিশাল
১৪-০১-২৬

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

এক্সক্লুসিভ আরও