বরিশালে জেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
জানুয়ারি ১৪ ২০২৬, ১৯:১৯
নিজস্ব প্রতিবেদক ॥ এসো দেশ বদলায়, পৃথিবী বদলাই এই স্লোগান বরিশালে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকালে নগরীর জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি বরিশাল জেলার আয়োজনে বেলস পার্ক মাঠে খেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন।
জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আঃ জব্বারের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বরিশাল ফারজানা ইসলাম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ সুশান্ত সরকার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ও অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।
শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে।
জাতীয় পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা করেন। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক। উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।









































