জাটকা রক্ষা অভিযানের অংশ হিসেবে বরিশালে হিজলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে দিনব্যাপী অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর।
মঙ্গলবার(১৩ জানুয়ারি) দিনব্যাপী হিজলা উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে ১ লাখ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়।
জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা।
অভিযান পরিচালনা করেন হিজলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম, হিজলা নৌ পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মোঃ শাহজাদা সহ অনন্যরা।