পথশিশুদের সঙ্গে জন্মদিন পালন মানবিক সাজ্জাদের

জানুয়ারি ১১ ২০২৬, ০৯:৩১

গতকাল শনিবার ১০ জানুয়ারী ছিলো বরিশালের সেই মানবিক সেবক ও বরিশাল জেলা সমাজ সেবা অদিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজের জন্মদিন।

সামাজিক যোগাযোগ মাধ্যম আর ফোনেই সবার শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। প্রতিবারের মত এবারও সাজ্জাদ পারভেজ জন্মদিন উপলক্ষে পথশিশুদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করেছেন। এছাড়া তিনি জন্মদিন উপলক্ষে সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের নতুন জামাকাপড় ও নতুন বই, খাতা,কলম, স্কেল এবং জ্যামিতি বক্স উপহার দিয়ে আনন্দ ভোগ করেন।

সাজ্জাদ পারভেজ বলেন, সুবিধা বঞ্চিত শিশুরা আনন্দ উল্লাস করতে পারে না; তাই এই দিনটিতে আমি আনন্দ দেবার চেষ্টা করি তাদের। ওদের মুখের হাসিটা আমার কাছে অনেক বড় উপহার, আর সেটি করে আসছি বহু বছর ধরে।

তিনি আরো বলেন, পথশিশু, বুদ্ধিপ্রতিবন্ধী এবং বৃদ্ধাশ্রমের বাবা-মাদের জন্য কিছু কাজ করে যেতে চাই। এবং দেশের উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখব। যত দিন বেচে থাকবো। এছাড়াও ৮৪ ইভেন্ট গ্রুপের সহযোগিতায় সুবিধা বঞ্চিদের মাঝে কম্বল তুলে দেই।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও