সাংবাদিক সমন্বয় পরিষদের কমিটি গঠন ॥ সভাপতি মাসুদ- সম্পাদক জিসান
ডিসেম্বর ২৭ ২০২৫, ২০:২৭
নিজস্ব প্রতিবেদক: বরিশালের অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন সাংবাদিক সমন্বয় পরিষদের ২০২৬-২৭ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে সভাপতি পদে বরিশালের কথার তালুকদার মো: মাসুদ,সাধারন সম্পাদক পদে দখিনের প্রতিবেদনের সুমাইয়া জিসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
২৭ ডিসেম্বর সংগঠনের নির্বাচন কমিশনার দেবাশীষ চক্রবর্ত্তী তাদের নির্বাচিত ঘোষনা করেন।কমিটির অনান্য নির্বাচিত সদস্যরা হলেন সহসভাপতি পদে শাহনামা পত্রিকার আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বরিশালের কথার নাসিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক পদে ডেসটিনি পত্রিকার মফিজুর রহমান রনি,দপ্তর সম্পাদক পদে নিউজ টুডের হাসান আশ্রাফি রেশাদ,কোষাধ্যক্ষ পদে বিজয়ের বানী পত্রিকার এইচ এম আসলাম, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক সমাচারের জুনায়েদ খন্দকার, সাহিত্য ও প্রচার সম্পাদক পদে দৈনিক জনতার আল-আমীন এবং নির্বাহী সদস্য পদে দৈনিক সমকালের অরুণ কুমার বিশ্বাস, বরিশাল সমাচার পত্রিকার কেএম তারেকুল আলম,মফস্বল বার্তার মনবীর আলম খান,বরিশালের কথার মামুন অর রশিদ, সত্য সংবাদের অলিউল ইসলাম এবং প্রথম সকাল পত্রিকার হালিম ভুইয়া।
ফকির বাড়ি রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ২৭ ডিসেম্বর সকাল ১০ টায় ২০২৫ সালের সাধারন সভা শেষে নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী কমিটির সভাপতি তারিকুল আলম অপু ও সাধারন সম্পাদক অলিউল ইসলাম।








































