স্বামী হত্যাসহ ১০ মামলার আসামী মহিলা আ‘লীগ সভানেত্রী সাবিনা গ্রেপ্তার
ডিসেম্বর ২৭ ২০২৫, ১৯:৩৬
বরিশাল : স্বামী হত্যাসহ ১০ মামলার আসামী বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়া বাকপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা ইয়াসমিনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সন্ধ্যায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাবিনা ইয়াসমিন ২০২৪ সালে আওয়ামী লীগের সমর্থন নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বানারীপাড়া উপজেলার সলিয়া বাকপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা ইয়াসমিন স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মিদের সংগঠিত করতে গোপনে তৎপরতা চালাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানা পুলিশ অপারেশন ডেভিল হান্টের অভিযানে সলিয়া কাবপর এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে। স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে সাবেক চীফ হুইফ আবুল হাসানাত আব্দুল্লা ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো : ইউনুছের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন।
বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সকল কর্মসূচিতে অংশ নিতেন সাবিনা ইয়াসমিন। তার বিরুদ্ধে নিজ অসুস্থ্য স্বামী ও বিশিষ্ঠ ব্যাবসায়ী সালাম গোলন্দাজকে হত্যার অভিযোগে আদালতে একটি হত্যা মামলা হয়। ওই মামলায় তিনি জামিনে ছিলেন। এছাড়া স্বামী হত্যার অভিযোগসহ অন্তত ১০টি মামলা রয়েছে সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে।
বানারীপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মমকর্তা মো : হেলাল উদ্দীন রাইজিং বিডিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে নিজ বাসভবন থেকে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা ইয়াসমিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।








































