ভেঙ্গে পড়লো ব্রিজ, বন্ধ যোগাযোগ ‍॥ ভোগান্তিতে কয়েক গ্রামের মানুষ

ডিসেম্বর ২৭ ২০২৫, ১৩:২৫

মোঃ জুনায়েত হোসেন ,কাজিরহাট : ​সন্তোষপুর নেছারিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সামনে এবং কাজিরহাট বাজারের পশ্চিম পাশে অবস্থিত গুরুত্বপূর্ণ সেতুটি ভেঙে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন হাজারো গ্রামবাসী। চর সন্তোষপুর থেকে আসলি সন্তোষপুর সংযোগকারী এই সেতুটি প্রধান সড়কের অংশ হওয়ায় এটি ভেঙে পড়ার পর থেকে এলাকার যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে।

​দীর্ঘদিন ধরে সেতুটি ভেঙে পড়ে থাকলেও সংস্কার বা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এলাকাবাসী জানান, এই ভাঙা সেতু দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের যাতায়াত করতে হয়। এছাড়া বাজারের মালামাল পরিবহন এবং দৈনন্দিন প্রয়োজনে যাতায়াত করতে গিয়ে গ্রামবাসীকে পোহাতে হচ্ছে অবর্ণনীয় কষ্ট।

​গ্রামের ভুক্তভোগী বাসিন্দারা বলেন, “এটি আমাদের মূল চলাচলের পথ। সেতুটি না থাকায় কোনো গাড়ি চলতে পারে না। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় যখন গ্রামে কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অ্যাম্বুলেন্স বা কোনো যানবাহন ঢুকতে না পারায় মুমূর্ষু রোগীদের হাসপাতালে নেওয়া অসম্ভব হয়ে পড়ে।”

​এলাকাবাসীর এখন একটাই দাবি—বাংলাদেশ সরকার যেন দ্রুত এই সেতুটির সংস্কার বা পুনর্নির্মাণের কাজ শুরু করেন। সেতুটি ঠিক হলে পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে, শিক্ষার্থীরা নিরাপদে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে এবং অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হবে।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া