বরিশালে আওয়ামী লীগ নেতা কামাল গ্রেপ্তার

ডিসেম্বর ২৪ ২০২৫, ২৩:২৫

বরিশালে ডেভিল হান্ট অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কামাল মোল্লাকে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে নগরীর ভাটারখাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কামাল মোল্লা বরিশাল মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও ক্ষমতাচ্যুত সরকারের সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিমের ঘনিষ্ট সহচর ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানাধীন স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই নাসিম বাইজিদ বলেন, ডেভিল হান্টের অভিযানে বুধবার দিবাগত রাতে নগরীর ভাটারখাল এলাকা থেকে কামাল মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে বৈষম্যবিধোরী আন্দোলনে ছাত্রদের উপর হামলাসহ অন্তর্বতী সরকার পতনের নানা নীল নকশার অভিযোগ রয়েছে।

তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলেও তিনি উল্লেখ করেন। ###

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া