বরিশাল-৩ আসনে

বিএনপির দোয়া মোনাজাত অনুষ্ঠানে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

ডিসেম্বর ১৭ ২০২৫, ১৯:৩৮

বরিশাল  ॥ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদীর রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠান ও আলোচনা সভা চলাকালিন সময় দলের নেতাকর্মীরা বরিশাল-৩ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন পরিবর্তন করে দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানকে অথবা বরিশাল উত্তর উত্তর জেলা বিএনপির এক নম্বর সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস ছাত্তার খানকে পূর্নরায় ওই আসনে দলীয় প্রার্থী করার দাবি জানিয়ে বিএনপির একাংশের নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে মুলাদী উপজেলার তেরোচর এলাকার বরিশাল-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুস ছাত্তার খান এর বাড়ীর জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় বাবুগঞ্জ-মুলাদী-৩ আসনের বিএনপির একাংশের নেতাকর্মীরা পূর্বের দেওয়া প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন মনোনয়ন বাতিলের দাবি জানান। এবং পূর্নরায় ওই আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সেলিমা রহমান ও উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ. সত্তার খান এই দুই জনের যে কোন একজনকে দল থেকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির ১ নম্বর সদস্য মনোনয়ন প্রত্যাশী আব্দুস ছাত্তার খান।

দোয়ার অনুষ্ঠানে আব্দুস ছাত্তার খান বলেন, দেশ নেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া আজ অসুস্থ্য অবস্থায় হাসপাতালে রয়েছেন। আমরা তার দ্রুত সুস্থ্যতা কামনা করছি।
পাশাপাশি ইনকিলাব মঞ্চ এর মুখপাত্র ওসমান হাদির উপর নেক্কার জনক হামলার তীব্র নিন্দা ও দ্রুত আরোগ্য কামনা করছি।

তিনি আরো বলেন, দেশ আজ এক সংকট কাল অতিক্রম করছে। আমরা দেশ মাতা সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপির বিজয় নিশ্চিত করবো।

আমরা ঐক্যবদ্ধ হয়ে যেমনি ভাবে ফ্যাসিবাদ বিতারিত করেছি তেমনি আগামিতে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্টদের দোষড়দের সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবো।

দোয়া-মোনাজাত অনুষ্ঠানের পর বিকেলে বরিশাল-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনবিচ্ছিন্ন এ্যডভোকেট জয়নুল আবেদীন এর প্রার্থীতা বাতিল চেয়ে বিক্ষোভ করেন একাংশের নেতাকর্মীরা।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মুলাদী উপজেলা পৌর সভার সামনে বরিশাল-৩ আসনের মুলাদী ও বাবুগঞ্জ উপজেলায় বিএনপির জনবিচ্ছিন্ন নেতাকে দলথেকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে প্রতিপক্ষের আব্দুস ছাত্তার খান সমর্থনকারী কর্মীরা।

এসময় বিক্ষোভ কারীরা বলেন, দলীয় সিদ্ধান্ত সঠিক হয়নি। দল যাকে মনোনয়ন দিয়েছে তিনি জনবিচ্ছিন্ন। জনতার সাথে তার সম্পৃক্ততা নেই। দলের এই সিদ্ধান্ত বাতিল করে আব্দুস ছাত্তার খান কে মনোনয়ন দেওয়ার দাবী জানান বিক্ষোভকারীরা।

দোয়া-মোনাজাত ও মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলে বাবুগঞ্জ-মুলাদী উপজেলা বিএনপির প্রায় ৫ হাজার নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

অংশগ্রহণকারীরা বর্তমান মনোনয়ন পরিবর্তন করে বিএনপির নেতা আব্দুস ছত্তার খানকে ওই আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণার আহ্বান জানান।

মুলাদীতে পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, উত্তর জেলা বিএনপির এক নম্বর সদস্য আব্দুস ছাত্তার খান।

এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল ওলামা দলের উত্তর এর সভাপতি অধক্ষ মাওলানা গিয়াস উদ্দিন, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবেদুর রহমান শরিফ সহ বাবুগঞ্জ-মুলাদী বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

উল্লেখ্য, বরিশাল -৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন সেলিমা রহমান ছাড়াও দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ. সত্তার খান।

প্রথম দফায় বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে বরিশাল-৩ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। পরে গত ৪ ডিসেম্বর দ্বিতীয় দফায় এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নাম ঘোষণা করা হয়।

এতে মনোনয়ন বঞ্চিত সেলিমা রহমানের অনুসারী নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়।

এরই ধারাবাহিকতায় জয়নুল আবেদীনের মনোনয়ন বাতিল করে সেলিমা রহমানকে বরিশাল-৩ আসনে বিএনপির প্রার্থী করার দাবিতে মশাল মিছিল, বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।

বরিশাল
১৭-১২-২৫

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া