বরিশালে পোল্ট্রি শিল্প রক্ষায় প্রান্তিক খামারিদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ডিসেম্বর ১৩ ২০২৫, ১৫:২৩

বরিশাল : প্রান্তিক খামারিদের বৈষম্যমূলক উৎপাদনের ফাঁস থেকে মুক্ত করা ও কন্ট্রাক্ট ফামিং বন্ধ করার দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন প্রান্তিক খামারী রক্ষা পরিষদ বরিশাল বিভাগের ৬ জেলার প্রতিনিধিরা

। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরীর সিএন্ডবি রোর্ড বাংলাদেশ পোল্ট্রি শিল্প সংগঠনের আয়োজনে বরিশাল বিভাগীয় প্রান্তিক খামারী রক্ষা পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

বরিশাল বিভাগীয় প্রান্তিক খামারী রক্ষা পরিষদের সভাপতি গাজী জাহাঙ্গীর হোসেন সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের ৬ জেলার প্রায় তিন শতাধিক পোল্ট্রি খামারী ব্যবসায়ীরা অংশ গ্রহন করেন।

এসময় বক্তারা বলেন, পোল্ট্রি শিল্প রক্ষায় লাগামহীন পোল্ট্রি খাদ্যের দাম বৃদ্ধি, সিন্ডিকেটের মাধ্যমে ডিম ও সকল প্রকার মুরগীর দাম বৃদ্ধির প্রতিবাদে আমাদের এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এতে একদিনের মুরগীর বাচ্চার যৌক্তির দাম নির্ধারণ, ফিডের দাম কমানোসহ পোল্ট্রি শিল্পে বৈষম্য দূর করার দাবি জানিয়েছে প্রান্তিক খামারিরা।

পাশাপাশি প্রকৃত খরচের ভিত্তিতে ফিডের যৌক্তিক মূল্য নির্ধারণ করার দাবিও জানান খামারিরা। তাদের দাবি মানা না হলে গোটা দক্ষিণাঞ্চলের পোল্ট্রি খামার বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া