সাংবাদিক ফিরোজ মোস্তফার উপর হামলার ঘটনায় বিএসএফ’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

ডিসেম্বর ০৮ ২০২৫, ২৩:৩৬

প্রেস বিজ্ঞপ্তি:
এশিয়া টেলিভিশনের বরিশাল ব্যুরো,জাতীয় দৈনিক ভোরের পাতার প্রতিনিধি ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির সদস্য সাংবাদিক ফিরোজ মোস্তফার উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ) নেতৃবৃন্ধরা। সোমবার (৮ ডিসেম্বর) রাতে

সাংবাদিক ফিরোজ মোস্তফার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ ও সাধারন সম্পাদক শাহীন হাচান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, সাংবাদিক ফোরামের সদস্য ফিরোজ মোস্তফার উপর সন্ত্রাসীদের হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

একইসাথে পেশাদার সাংবাদিকের উপর এ ধরনের হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি। একজন পেশাদার সংবাদিকদের উপর এ ধরণের হামলার ঘটনায় সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ গভীর দু:খ প্রকাশ করে বলেন, এ ঘটনায় ম্বাধীন সাংবাদিকতার পরিপস্থি। ঘটনায় জড়িতদের অবিলম্বে খুঁজে বের করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে নেতৃবৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া