কমিউনিটি ক্লিনিক স্টাফ ও সিএসও প্রতিনিধিদের প্রশিক্ষণ
নভেম্বর ৩০ ২০২২, ১৯:০৫
সুনান বিন মাহাবুব, পটুয়াখালী: রাইট টু গ্রো প্রকল্পের কমিউনিটি ক্লিনিক স্টাফ ও সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) প্রতিনিধিগণের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।
সিভিল সার্জন অফিস, পটুয়াখালী এর আয়োজনে ৩০ নভেম্বর বুধবার ইপিআই ভবন হল রুমে ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ ও সোসাইটি ডেভলপমেন্ট এজেন্সী (এসডিএ) সহযোগিতায় প্রশিক্ষণটি উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান।
এসময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কুমার বালা, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ প্রোগ্রাম অফিসার মো: মতিউর রহমান, রাইট টু গ্রো প্রকল্প প্রজেক্ট ম্যানেজার শামীমা নাসরীনসহ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিক্যাল অফিসারগন, এসডিএ‘র প্রতিনিধি, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ রাইট টু গ্রো প্রকল্পের কর্মকর্তা, কমিউনিটি ক্লিনিক স্টাফ ও সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।









































