শ্রমিক দল নেতার উপর হামলা ॥ গ্রেফতার -১
নভেম্বর ০৪ ২০২৫, ১৯:০৩
সংবাদ পেয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু হাসপাতালে ছুটে যান জাহিদুর রহমান অপুর চিকিৎসার খোঁজখবর নেয়।
এ ব্যাপারে উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ উদ্দিন আমার সংবাদকে বলেন অপুর বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স বাহেরচর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করা এক ভুক্তভোগী রোগীকে সাথে নিয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযোগ করতে আসছিলেন এর আগ মুহূর্তে উপজেলা প্রশাসনিক চত্বরে সন্ত্রাসী কর্তৃক আক্রান্ত হয়ে মারাত্মক যখম হয়ে শেরেবাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা এবং অপু গুরুতরবলে জানান তিনি ।
এয়ারপোর্ট থানার ওসি মোঃ আল মামুন‑উল ইসলাম বলেন, শ্রমিক দলের সভাপতি উপর হামলার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে এবং হামলার সাথে জড়িত মূল হোতা জিসানকে ঘটনা স্থান থেকে গ্রেফতার করা হয়েছে।









































