কুয়াকাটায় ধরা পড়ল গভীর সাগরের ‘রঙিন আতঙ্ক’ লায়নফিশ

নভেম্বর ০৪ ২০২৫, ১১:২৭

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলের বঙ্গোপসাগরে জেলে আব্দুল মান্নান মাঝির জালে ধরা পড়েছে বিরল ও বিষাক্ত সামুদ্রিক মাছ ‘লায়নফিশ’। স্থানীয়ভাবে একে কেউ বলেন ‘বাঘা মাছ’, কেউবা ‘রাওয়া মাছ’।

সোমবার (৩ নভেম্বর) সকালে মহিপুর মৎস্য বন্দরের মুন্নি ফিশ আড়তে মাছটি আনা হলে রঙিন দাগ, লম্বা কাঁটাযুক্ত পাখনা ও আকর্ষণীয় গঠনের কারণে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। আড়তে ভিড় জমে যায় উৎসুক মানুষের।

লায়নফিশ সাধারণত ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, লোহিত সাগর ও প্রশান্ত মহাসাগরের উষ্ণ পানিতে বাস করে। ছোটো মাছ ও চিংড়ি এদের প্রধান খাদ্য। বিষাক্ত পাখনার কারণে একে বলা হয় ‘গভীর সমুদ্রের রঙিন আতঙ্ক’।

জেলে আব্দুল মান্নান মাঝি বলেন, ‘গভীর সাগরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে এই অচেনা মাছটিও ধরা পড়ে। দেখতে সুন্দর হলেও শুনেছি এটি বিষাক্ত।’

মুন্নি ফিশ আড়তের ম্যানেজার হিরন বলেন, ‘প্রথমে সাধারণ মাছ ভেবেছিলাম। পরে দেখি এর রঙ ও পাখনা আলাদা ধরনের। তখনই বুঝলাম এটা বিরল প্রজাতির মাছ।’

ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, ‘লায়নফিশ দেখতে আকর্ষণীয় হলেও এটি অত্যন্ত বিষধর মাছ। এর পাখনার কাঁটার বিষে মানুষ আক্রান্ত হলে তীব্র ব্যথা, ফোলাভাব এমনকি শ্বাসকষ্ট হতে পারে। তাই খালি হাতে ধরা বিপজ্জনক।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘লায়নফিশের পাখনায় বিষ থাকে। অসতর্কভাবে স্পর্শ করলে মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে। তাই এ মাছ ধরতে হলে যথাযথ সতর্কতা নেয়া জরুরি।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও