বরিশালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার লিফলেট বিতরণ
অক্টোবর ০৯ ২০২৫, ১৪:৫৪
বরিশাল নগরীতে বিএনপির ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে নগরীর চকবাজার সহ বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণ করেন তিনি।
এসময় সরোয়ার বলেন, বিএনপির ৩১ দফার সাথে বর্তমান সংস্কারের মিল আছে আর বিএনপির চিন্তা আগামী দিনে গলতন্ত্র প্রতিষ্ঠা করা। চলমান সেইফ এক্সিট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা যারা আন্দোলন সংগ্রামে ঐকমত্য ছিলাম এখন এখানে বিশেষ কিছু শক্তির ষড়যন্ত্র রয়েছে।
যার জন বিভিন্নভাবে কথার সৃষ্টি হচ্ছে। সরোয়ার বলেন, রাষ্ট্রের শৃঙ্খলা ও গণতন্ত্র সুসংহত করতে জাতীয় নির্বাচন নির্ধারিত সময়ই হতে হবে। বিএনপি নির্বাচিত হলে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকার পরিচালনা করবে।









































