বরিশালে যুবদল নেতা কায়সার’র আয়োজনে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত
আগস্ট ১৬ ২০২৫, ২২:০৬
দোয়া-মোনাজাত ও আলোচনার সভার মধ্যে দিয়ে বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে শক্রবার বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কায়সার আহমেদের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কায়সার আহমেদ। এছাড়াও যুবদল নেতা কায়সার আহম্মেদের নেতৃত্বে বরিশাল নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ভাবে পালিত হয়েছে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী।









































