উজিরপুর উপজেলা ও পৌরসভা কৃষক দলের আহবায়ক কমিটি বিলুপ্ত
জুলাই ০৩ ২০২৫, ১৫:০০
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা ও পৌরসভা কৃষকদলের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সুত্রে জানা গত ২৮ জুলাই বরিশাল জেলা দক্ষিণ কৃষকদলের আহবায়ক এইচ এম মোহসীন আলম ও সদস্য সচিব সফিউল আলম সফরুল এর সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উজিরপুর উপজেলা ও পৌরসভা কৃষক দলের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল উজিরপুর উপজেলা ও পৌরসভা কৃষকদলের আহবায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।









































