কালিহাতায় লম্পট আলামিন খান কর্তৃক অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা, তোলপাড়!

জুলাই ০১ ২০২৫, ২১:০৭

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামে সাবেক সর্বহারা পার্টির সক্রিয় সদস্য লম্পট  আলামিন খান স্বামীকে রুমে তালাবদ্ধ করে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ও মামলা  সুত্রে জানা যায় ৩০ জুন গভীর রাতে গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামের আনিচ খানের ছেলে বহিরাগত সন্ত্রাসী লম্পট আলামিন খান উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা গ্রামে গভীর রাতে হানা দিয়ে  দিনমজুর নাসির খন্দকারকে জরুরি বিষয়ে আলোচনা আছে বলে দরজা খুলতে বলে।
সে তার ভয়ে দরজা খুলে দেয়। এরপর তাকে বেঁধে এক রুমে তালাবদ্ধ করে রাখে এবং অন্য রুমে  তার স্ত্রীকে পিস্তল ও ছুরি ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত আলামিন খানের বিরুদ্ধে ১ জুলাই মঙ্গলবার উজিরপুর মডেল থানায় ভুক্তভোগী গৃহবধু বাদী হয়ে মামলা দায়ের করেন।
সুত্রে আরো জানা যায় ওই গৃহবধূকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয় এবং তার স্বামীকে এলাকা ছেড়ে ২৪ ঘন্টার মধ্যে অনত্র চলে যেতে বলে আলামিন খান। ওই অস্ত্রধারী সন্ত্রাসী আলামিন খান এর  হুমকির মুখে আতঙ্কে গৃহবধূ বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। এদিকে তার স্বামীকে দেশ ছাড়ার হুমকি দেয়। তা না হলে তাকে গুলি করে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। এছাড়া ঘটনার পরের দিন তারা কোথায় রাত্রি যাপন করবে এ নিয়ে দুশ্চিন্তায় পরেছিলো হতদরিদ্র দিনমজুর।
বিষয়টি এলাকায় চাউড়  হলে স্থানীয়রা ওই দিনমজুরকে উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। স্থানীয় সুত্রে জানা যায় সর্বহারা পার্টির সাবেক সদস্য,লম্পট  আলামিন খান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে গৌরনদী উপজেলা থেকে উজিরপুর উপজেলার কালিহাতায় এসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় এবং রামরাজত্ব কায়েম করছে। যেন দেখার কেউ নেই। তার ভয়ে মুখ খুলছে না সাধারণরা।
স্থানীয়রা অভিযোগ করে আরো বলেন আলামিন খানের কাছে সবসময় ভাড়ী অস্ত্র থাকে তাই কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা। তার অপরাধের মাত্রা চরমে পৌঁছেছে। মূর্তিয়মান আতঙ্ক আলামিন খান। সে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আবারো নিষিদ্ধ সংগঠন সর্বাহারা পার্টি গঠন করার পায়তারা চালাচ্ছে। এছাড়া আলামিন ও তার সন্ত্রাসী বাহিনী এক নারীর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তবে স্থানীয়দের হস্তক্ষেপে চাঁদাবাজি পন্ড হয়।
এদিকে ওই চাঁদাবাজ,সন্ত্রাসী,লম্পট  আলামিন খানকে অচিরেই গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনা না হলে তার কাছে জিম্মি থাকা কালিহাতা গ্রামের মানুষ রেহাই পাবেনা। এছাড়া সমাজের আবাল,বৃদ্ধ সকলে অভিযোগ করে বলেন একাধিক মামলার আসামি,সাবেক সর্বহারা পার্টি সক্রিয় সদস্য,অস্ত্রধারী লম্পট আলামিন খান এলাকায় প্রবেশ করার পর থেকে এলাকায় চাঁদাবাজি,সন্ত্রাসী কর্মকাণ্ড,মাদক ব্যবসা,প্রতিনিয়ত অস্ত্রের মোহড়া,ধর্ষণ,চুরি,ডাকাতি,মোটা অংকের উৎকোচ নিয়ে নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগকে কালিহাতায় পূর্নঃবাসনসহ সমাজের সকল অপরাধ মূলক কর্মকাণ্ড চালাচ্ছে সে ও তার সন্ত্রাসী বাহিনী। তার ভয়ে নির্ঘুম রাত কাটাতে হয় কালিহাতার জনগণকে।
কারা তার মদদ দাতা তাদেরকে অচিরেই  খুঁজে বের করে আইনের আওতায় আনা না হলে সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে আসবেনা এবং আইন শৃঙ্খলার চরম অবনতি হবে, সন্ত্রাস ও নৈরাজ্য বেড়ে যাবে। তার ছত্রছায়ায় চলছে ইয়াবার রমরমা ব্যবসা। এক বহিরাগত সন্ত্রাসী ও সর্বহারা পার্টির সদস্য আলামিন খানের কাছে পুড়ো কালিহাতাবাসী আর কতদিন  জিম্মি থাকবে প্রশ্ন জনমনে?তার ভয়ে আর উৎপাতে অতিষ্ট কালিহাতার জনগন।
এদিকে ওই লম্পট আলামিন খানকে অচিরেই গ্রেফতার পূর্বক ফাঁসির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। এ ব্যপারে ভুক্তভোগী গৃহবধূ সাংবাদিকদের জানান আলামিন খান অন্য উপজেলা থেকে কালিহাতা মানিকবাজার রাসেল হাওলাদারের বাড়ি আমার ভাড়া বাসায় গভীর রাতে ঢুকে আমার স্বামীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে তাকে এক রুমে তালাবদ্ধ করে রেখে আমাকে অন্য নিয়ে পিস্তল ও ছুরি ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় আলামিন খান। এরপর ডাকচিৎকার করলে সে পরবর্তীতে দেখে নেয়ার হুমকি দেয় এবং বিষয়টি কাউকে জানালে আমাকে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে হত্যা করবে বলে হুমকি দেয়।
এছাড়া আমার স্বামীকে তার জন্মভূমি বাবার বাড়ি কালিহাতা থেকে দুরে কোথাও চলে যেতে বলে,কথা না শুনলে আমার স্বামীকেও গুলি করে হত্যা করার হুমকি দেয়। হুমকির মুখে আমি পালিয়ে দুরে এক নিকট আত্মীয়’র বাড়িতে আশ্রয় নেই। এছাড়া আমার স্বামীকে স্থানীয়রা আশ্রয় দিয়েছে।
গৃহবধুর স্বামী নাসির খন্দকার জানান সন্ত্রাসী আলামিন পিস্তল ও ছুরি ঠেকিয়ে আমাকে খুন করার হুমকি দেয় এবং আমাকে গামছা দিয়ে বেঁধে রুমে তালাবদ্ধ করে রেখে আমার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। অভিযুক্ত আলামিন খান পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান ধর্ষণের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া