উজিরপুরে প্রতিবন্ধী নারীকে পিটিয়ে যখম
জুন ২৯ ২০২৫, ২০:৩১
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার উত্তর মালিকান্দা গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক শ্রবণ প্রতিবন্ধী নারীকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ ও আহত পরিবার সুত্রে জানা যায় উপজেলার বড়াকোঠা ইউনিয়নের উত্তর মালিকান্দা গ্রামের মোঃ শাহে আলম বেপারীর স্ত্রী প্রতিবন্ধী রেনু বেগম(৫৮) কে গত ২৬ জুন বিকেল ৫ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের খালেক বেপারীর ছেলে আলআমিন বেপারী ও তার স্ত্রী রিয়া বেগম(সোনিয়া) মিলে পরিকল্পিত ভাবে হামলা চালায়।
এসময় ডাকচিৎকার করলে স্থানীয়রা প্রতিবন্ধী রেনু বেগমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। প্রতিপক্ষের হামলায় রেনু বেগমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। অভিযুক্তদের পাওয়া যায়নি। হামলার ঘটনায় আহত রেনু বেগমের ছেলে আঃ রাজ্জাক বেপারী বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে ওই হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন আহত’র পরিবার।









































